২১ অগাস্ট, ২০২৫ ১২:৪৯ পিএম
মতবিনিময় সভায় বিএমইউ ভিসি

‘বহির্বিভাগকে চিকিৎসাসেবার উৎকৃষ্ট মডেল হিসেবে গড়ে তুলতে হবে’

‘বহির্বিভাগকে চিকিৎসাসেবার উৎকৃষ্ট মডেল হিসেবে গড়ে তুলতে হবে’
‘বিশ্বমানের স্বাস্থ্যসেবা: বর্তমান ও করণীয়’ শীর্ষক বক্তব্য প্রদান করছেন অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগকে উৎকৃষ্ট চিকিৎসাসেবার মডেল হিসেবে গড়ে তুলতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের তাগিদ দিয়েছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সহযোগিতা এবং পেশাদারিত্বের মাধ্যমে কার্যকর, সহানুভূতিশীল ও রোগী-কেন্দ্রিক সেবা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে বহির্বিভাগ কার্যক্রমের ওপর ‘বিশ্বমানের স্বাস্থ্যসেবা: বর্তমান ও করনীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, বহিবির্ভাগ কর্মীদের ভূমিকা হলো রোগীর সাথে প্রথম যোগাযোগ স্থাপন করা এবং সঠিক নির্দেশনা দিয়ে বিভ্রান্তি কমানো। তাদের শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সহানুভূতি বজায় রাখা উচিত। মেডিকেল অফিসারদের পেশাদারিত্ব ও সততার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করতে হবে। তাদের সঠিক রোগ নির্ণয় ও সময়মতো চিকিৎসা প্রদান করা উচিত। এ ছাড়া তারা কর্মীদের নির্দেশনা দিয়ে সেবার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করবেন।

ইমাম আত-তাবারানীর বিখ্যাত হাদিস গ্রন্থ মু’জামুল আওসাতে বর্ণিত হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রোগীদের সেবা করা কেবল দায়িত্ব নয়, এটি একটি ইবাদত ও সওয়াবের কাজ। হাদিস অনুসারে, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই ব্যক্তি—যে মানুষের জন্য সবচেয়ে উপকারী। তাই কাজের মূল লক্ষ্য হতে হবে মানুষের উপকারে আসা।

বহির্বিভাগে সেবাদানের চ্যালেঞ্জ ও সমাধান প্রসঙ্গে ভাইস চ্যান্সেলর বলেন, বহির্বিভাগে রোগীর সংখ্যা বেশি এবং চাপমুক্ত সেবা প্রদানের প্রয়োজনীয়তা একটি বড় চ্যালেঞ্জ। এর সম্ভাব্য সমাধান হিসেবে চিকিৎসক ও কর্মীদের মধ্যে সমন্বয় ও তথ্যের আদান-প্রদান উন্নত করা, সেবার কার্যকারিতা বাড়াতে প্রযুক্তি ও প্রশিক্ষণের ব্যবহার করা এবং শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা বজায় রাখা প্রয়োজন।

পবিত্র কোরআনের সূরা তাওবার একটি আয়াতের উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন এবং মুত্তাকির একটি বৈশিষ্ট্য হলো দায়িত্ব সঠিকভাবে পালন করা।

মতবিনিময় সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোসলেহ উদ্দিন, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেবা উন নাহার ডোনা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বহির্বিভাগ-১ এবং ২ এ কর্মরত সকল মেডিকেল অফিসার, কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ও  অউটসোর্সিং কর্মচারীরাও এতে উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত