শেবাচিমে চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা
মেডিভয়েস রিপোর্ট: শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের এক চিকিৎসকের ওপর আন্দোলনকারী ছাত্রজনতার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন মেডিসিন ইউনিট-২ এর চিকিৎসক ডা. দিলীপ রায়। এই হামলার ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।
আজ রোববার (১৭ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ডিউটি শেষে বাসায় ফেরার সময় হাসপাতালের প্রধান ফটকের বাইরে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার্ন চিকিৎসক ডা. নাজমুল হক।
এর আগে আজ (১৭ আগস্ট) দুপুরে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আন্দোলনরত ছাত্রজনতা। পরে তারা শেবাচিম হাসপাতালের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন।
ডা. নাজমুল হক বলেন, ‘ডা. দিলীপ রায় মেডিসিন ইউনিট-২-এর আউটডোরে রোগী দেখে বাসায় ফিরছিলেন। এ সময় আন্দোলনকারীরা তাঁকে লক্ষ্য করে হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হন।’
এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তারা জানিয়েছেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচিতে যেতে তারা বাধ্য হবেন।
প্রসঙ্গত, ইতিপূর্বেও শেবাচিমের চিকিৎসকরা বারবার নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে আসছেন।
এনআই/টিআই/
-
০৬ অক্টোবর, ২০২৬
-
০৬ অক্টোবর, ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি
রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ
-
২১ সেপ্টেম্বর, ২০২৬
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
-
০৩ সেপ্টেম্বর, ২০২৬