১৫ অগাস্ট, ২০২৫ ০৩:০১ পিএম

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেলে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেলে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিএইচএমএস কোর্সে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের শনিবার (১৬ আগস্ট) থেকে ২৬ আগস্টের মধ্যে ভর্তি হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএইচএমএস কোর্সে মেধা, পছন্দ ও আসন শূন্যতায় প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তির পর মোট সাতজন ছাত্রছাত্রীকে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তির জন্যে নির্বাচিত করা হলো। ভর্তির তারিখ ১৬ থেকে ২৬ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হলো।

এতে বলা হয়, নির্বাচিত ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষের অফিসে ভর্তির ব্যাপারে যোগাযোগ করবেন। ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যাবে।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত