১৫ অগাস্ট, ২০২৫ ০৩:২৯ পিএম

১২ অক্টোবর থেকে দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

১২ অক্টোবর থেকে দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামী ১২ অক্টোবর থেকে দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে একটি ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।

পূর্ব নির্ধারিত ১ সেপ্টেম্বরের পরিবর্তে নতুন এ তারিখ নির্ধারণ করা হয়েছে পূজার ছুটি ও প্রশাসনিক প্রস্তুতির কারণে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য সচিব সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিতকরে সাংবাদিকদের বলেন, ‘কিছু প্রশাসনিক কাজ অসমাপ্ত থাকা এবং পূজার ছুটির কারণে সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবর থেকে টিকাদান শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘এই ভ্যাকসিন শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ।’

টিকা গ্রহণের জন্য অভিভাবকদের https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। ১ আগস্ট থেকে নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের পর জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে সরাসরি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে।

ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) প্রোগ্রামের ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, ‘১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের প্রথম ১০ দিন দেশের স্কুল ও মাদ্রাসাগুলোতে ক্যাম্প করে এবং পরবর্তী ৮ দিন ইপিআই সেন্টারে এই টিকা দেওয়া হবে।’

ইপিআই সূত্রে জানা গেছে, এক ডোজের ইনজেকটেবল এই টাইফয়েড টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় বাংলাদেশে আনা হয়েছে এই ভ্যাকসিন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক