চিকিৎসা শিক্ষায় গবেষণার গুরুত্ব বাড়ানোর পরামর্শ স্বাস্থ্য উপদেষ্টার
মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং হবিরবাড়ী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বৃহস্পতিবার (১৭ জুলাই) এ পরিদর্শনে যান উপদেষ্টা।
এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবা বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। সেবার মান, ওষুধ প্রাপ্তি, চিকিৎসা কার্যক্রমসহ নানা বিষয় সম্পর্কে তিনি খোঁজখবর নেন।
পরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে যান এবং কলেজের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। স্বাস্থ্য উপদেষ্টা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময়কালে তিনি চিকিৎসা শিক্ষার গুণগতমান বজায় রাখা, মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক গড়ে তোলা এবং গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান ও ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমসহ স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
-
২১ সেপ্টেম্বর, ২০২৪
-
১৪ জানুয়ারী, ২০২৪
-
২৯ অক্টোবর, ২০২৩
-
০৪ সেপ্টেম্বর, ২০২৩
-
১২ জুলাই, ২০২৩
মানবিক চিকিৎসক মহসীনের অভানীয় সাফল্য
মমেকে ১ দিনে সাত রোগীসহ ১০৭ জনের এনজিওপ্লাস্টি
-
০৬ নভেম্বর, ২০২২
-
৩১ অক্টোবর, ২০২২
-
৩০ জানুয়ারী, ২০২২
-
২১ অক্টোবর, ২০২১