১৮ জুলাই, ২০২৫ ০৬:৪২ পিএম

ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪

ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণ করা ব্যক্তি পুরুষ এবং ঢাকার ডিএসসিসি এলাকার। এ সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন আরও ১১৪ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০৯ জন ডেঙ্গু রোগী।

আজ শুক্রবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৬ হাজার ৩৯৫ জন। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১৫ হাজার ১১৭ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জন। ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক