০৯ জুলাই, ২০২৫ ০১:১৪ পিএম

সুনামগঞ্জ মেডিকেল কলেজে মানবকঙ্কাল বিতরণ

সুনামগঞ্জ মেডিকেল কলেজে মানবকঙ্কাল বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সুনামগঞ্জ মেডিকেল কলেজ (সুমেক) বোনস ব্যাংকের উদ্যোগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে বোনস (মানব কঙ্কাল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মোস্তাক আহম্মদ ভুইয়া। অধ্যক্ষ প্রথম বর্ষের শিক্ষার্থীদের হাতে বোনস সেট তুলে দেন।

৫ম শিক্ষার্থী ফয়সাল আহমেদ ও ৪র্থ বর্ষের হারুনুর রশিদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী মো. রসিদ।

অধ্যক্ষ ডা. মো. মোস্তাক আহম্মদ ভুইয়া বোনস ব্যাংকের এই উদ্যোগ প্রশংসা করেন  এবং ভবিষ্যতে এ ধরনের শিক্ষামূলক ও ধর্মীয় দৃষ্টিকোণ সমন্বিত উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সুমেক দাওয়াহ সোসাইটির সভাপতি মো. শাহ আলম বলেন, আলহামদুলিল্লাহ, এই গুরুত্বপূর্ণ উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা কৃতজ্ঞ। বোনস ব্যাংকের গুরুত্ব, কার্যপ্রণালি ও উদ্দেশ্য তুলে ধরেন এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে বোনস বেচাকেনা হারাম তা স্পষ্টভাবে ব্যাখ্যা করেন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডা. প্রাণ কৃষ্ণ বসাক, ডা. মো. বাহাউদ্দিন, ডা. বীণাপাণি ও ডা. মো. শাহরিয়ার প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছরে সুমেক বোনস ব্যাংক ১০ সেট বোনস অনুদান পেয়েছে। তার মধ্যে একসেট এনাটমি বিভাগে দেওয়া হয়েছে এবং বাকি নয় সেট ১৫ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে।

এসআইএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত