০৮ জুলাই, ২০২৫ ০৪:১৬ পিএম

চট্টগ্রামে দুইজনের শরীরে জিকা শনাক্ত, নিশ্চিত হতে আইইডিসিআরে নমুনা প্রেরণ

চট্টগ্রামে দুইজনের শরীরে জিকা শনাক্ত, নিশ্চিত হতে আইইডিসিআরে নমুনা প্রেরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৭ জুলাই) রাতে নগরীর একটি বেসরকারি ল্যাবে পরীক্ষার মাধ্যমে এই দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

তবে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

এর আগে ২০১৪ সালে বাংলাদেশে প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয়। তবে এবারই প্রথমবার চট্টগ্রামে স্থানীয়ভাবে জিকা শনাক্ত হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মেডিভয়েসকে বলেন, ‘একটি বেসরকারি ল্যাবের পরীক্ষায় গতকাল রাতে দুইজনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে—এমনটি শুনেছি। বিষয়টি আমরা আইইডিসিআরকে জানিয়েছি। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তবে রোগী দুইজনের শারীরিক অবস্থা উন্নতির দিকে।’

পরিচয় পাওয়া দুই রোগী হলেন বয়সী মো. জাবেদ (৪২) এবং বয়সী রিফাত আরা (৪২ বছর)। তাদের চট্টগ্রামের মেডিসিন বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল্লাহ এবং ডা. মো. নুরুন্নবী নিজ নিজ চেম্বার থেকে পরীক্ষার জন্য পাঠান এপিক হেলথ কেয়ারে। সেখানকার পরীক্ষায় জিকা ভাইরাস শনাক্ত হয়। জ্বরে আক্রান্ত রোগীদের হাত-পা ফোলা ছিল, শরীর ব্যথা ও র‌্যাশ ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে আইইডিসিআরকে জানানো হয়। তারা পুনপরীক্ষার জন্য নমুনা নিয়ে গেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এই পরীক্ষাটি একটি কম্বাইন্ড কিট ব্যবহার করে করা হয়, যা একাধিক ভাইরাস শনাক্তে ব্যবহৃত হয়। তাই এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে। আইইডিসিআর’র পরবর্তী পরীক্ষার ফলাফল ও নির্দেশনার ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডা. জাহাঙ্গীর আলম বলেন, ২০১৬ সালের পর প্রথমবারের মতো চট্টগ্রামে জিকা ভাইরাস পাওয়া গেছে।

প্রসঙ্গত, জিকা, ডেঙ্গু ও চিকনগুনিয়া—এই তিনটি রোগই এডিস মশার কামড়ে সংক্রমিত হয় এবং একই ধরনের উপসর্গ দেখা দেয়। জিকায় ডেঙ্গুর মতো জীবনঝুঁকি নেই। তবে গর্ভবতী নারী আক্রান্ত হলে অনাগত শিশু অপরিপূর্ণ হয়।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক