১৯ জুন, ২০২৫ ০২:৩৮ পিএম
শেবাচিমে নবাগত ব্যাচকে স্বাগত জানিয়ে ফুটবল ম্যাচ
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে এই খেলার আয়োজন করে শেবাচিম ক্রীড়া অ্যাসোসিয়েশন।
এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। শেবাচিম কর্তৃপক্ষসহ কলেজে ক্রিয়াশীল বিভিন্ন ক্লাব নানা আয়োজনে নবীনদের বরণ করে নেয়।
ক্রীড়া আয়োজকরা জানিয়েছেন, মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনার নতুন জগতে প্রবেশের পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করতে এ আয়োজন।
তারা জানান, শেবাচিম স্পোর্টস অ্যাসোসিয়েশন বছর জুড়ে নানা ধরনের খেলার আয়োজন করে থাকে। এর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন আউটডোর ও ইনডোর খেলা।
এনআই/এসআইএস/এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ
-
০৫ জুলাই, ২০২৬
-
২২ ডিসেম্বর, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সিইসির পক্ষপাতিত্বের অভিযোগ
রংপুর মেডিকেলে আইডিএসের নির্বাচন বয়কটের ঘোষণা ঐক্যবদ্ধ চিকিৎসক পরিষদের
সিইসির পক্ষপাতিত্বের অভিযোগ
রংপুর মেডিকেলে আইডিএসের নির্বাচন বয়কটের ঘোষণা ঐক্যবদ্ধ চিকিৎসক পরিষদের
এই বিভাগের সর্বাধিক পঠিত