বিভিন্ন মেয়াদে ২২ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর
মেডিভয়েস রিপোর্ট: উচ্চতর বিভিন্ন কোর্সে অধ্যয়নের জন্য ২২ জন চিকিৎসকের প্রেষণ মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বুধবার (১৪ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত করা হয়।
মঙ্গলবার (১৩ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসগণ চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। প্রেষণকালীন তাঁদের স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হবে। এ সময়ের জন্য তাঁরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেতন-ভাতাদি গ্রহণ করবেন।’
‘তাঁরা স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসে বিধি মোতাবেক মুভইন ও মুভআউট হবেন’, উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
এতে আরও বলা হয়েছে, আবেদনকারীর আবেদনে উল্লিখিত কোনো তথ্য ‘দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও তদুদ্দেশ্যে প্রশিক্ষণ সম্পর্কিত প্রেষণ নীতিমালা-২০২২ (সংশোধিত) অনুযায়ী ভুল/মিথ্যা প্রমাণিত হলে প্রেষণাদেশ বাতিল করা হবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণের কাছে পাঠানো হয়েছে।
এমআই/
-
২১ মে, ২০২৬
-
২০ মে, ২০২৬
-
২০ মে, ২০২৬