১৩ মে, ২০২৫ ০১:২৫ পিএম

চিকিৎসকদের বেতন বৃদ্ধির প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আশ্বাস স্বাস্থ্য উপদেষ্টার

চিকিৎসকদের বেতন বৃদ্ধির প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আশ্বাস স্বাস্থ্য উপদেষ্টার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য সেবার মান বৃদ্দি করতে চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। বেতন বৃদ্ধির এ প্রস্তাব দ্রুতই কার্যকর হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৫২তম বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, ‘চক্ষু চিকিৎসকদের মধ্যে যারা ভালো কাজ করছেন, তাদেরই দায়িত্ব দিতে হবে। পেরিফেরিতে ভালো ডাক্তার নেই—তাই যাদের যেখানে যেতে বলা হবে, সেখানেই থাকতে হবে। প্রয়োজনে বেশি বেতন দেওয়ার বিষয়েও আমরা সম্মত। সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলেই চিকিৎসা খাতে উন্নতি সম্ভব। না হলে শুধু রাজা বদল হবে, অবস্থার কোনো পরিবর্তন হবে না।’

সাত হাজার চিকিৎসককে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাবও করা হয়েছে, যা দ্রুতই কার্যকর হবে বলে আশা করছি। তবে, তাই বলে বেতন না বাড়া পর্যন্ত কি চিকিৎসা সেবা বন্ধ থাকবে? অনেক চিকিৎসক সময়মতো হাসপাতালে উপস্থিত হন না। রোগী ভর্তি থেকে শুরু করে বেশিরভাগ সেবা-ই সাধারণ মানুষের জন্য সহজলভ্য নয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান, স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের(বিএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির আহ্বায়ক অধ্যাপক মো. শাহাব উদ্দিন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক