১১ মে, ২০২৫ ০৭:৫৪ পিএম

মেডিকেল কলেজ ও সেনা ব্রিগেড চান ফেনীবাসী

মেডিকেল কলেজ ও সেনা ব্রিগেড চান ফেনীবাসী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও সেনা ব্রিগেড স্থাপনসহ একাধিক দাবিতে নাগরিক সমাবেশ করেছে অধিকারভিত্তিক প্ল্যাটফর্ম ‘আমরা ফেনীবাসী’। শনিবার (১০ মে) সকালে ফেনী জেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রস্তাব উপস্থাপন করেন প্ল্যাটফর্মটির প্রধান সংগঠক, বাপার যুগ্ম সম্পাদক এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমরা ফেনীবাসীর মুখপাত্র ও সাংবাদিক বুরহান ফয়সাল। স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান সংগঠক কেফায়েত শাকিল।

সমাবেশে স্বাস্থ্য ও শিক্ষাবিষয়ক দাবি তুলে বক্তারা বলেন, অর্ধকোটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন সময়ের দাবি। পাশের জেলাগুলোর তুলনায় ফেনী এখনো উচ্চশিক্ষা ও স্বাস্থ্যখাতে পিছিয়ে। ফলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন ছাড়া কোনো বিকল্প নেই।

নিরাপত্তা ইস্যুতে বক্তারা বলেন, কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এ জেলায় এখনো কোনো সেনানিবাস বা সেনা ব্রিগেড স্থাপন করা হয়নি। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ফেনীতে সেনা ব্রিগেড স্থাপন জরুরি। পাশাপাশি ভারতের সঙ্গে সোনাগাজী-মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের চুক্তি বাতিলের দাবি জানান তারা।

বক্তারা বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ফেনীতে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় জেলার প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে এবং প্রাণ হারান ২৯ জন। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় দুই হাজার ৬৮৬ কোটি টাকা। এই বিপর্যয়ের পরও টেকসই বাঁধ নির্মাণ কিংবা মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণ হয়নি। তারা শিগগিরই এ প্রকল্পগুলো বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা আরও বলেন, বন্যা মোকাবেলায় প্রস্তুতি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জনবল এবং লজিস্টিক সাপোর্ট বাড়াতে হবে। বিশেষ করে বোট, লাইফজ্যাকেটসহ জরুরি সরঞ্জামের পাশাপাশি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল গঠনের তাগিদ দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন মিস্টার, জামায়াতের সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সাংবাদিক আব্দুর রহিম, ডিবিসি নিউজ-এর অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত, এবি পার্টির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, খেলাফত মজলিস সভাপতি মাওলানা মোজাফফর আহমদ, ইসলামি ব্যাংকের এভিপি মনসুরুল আলম, ডা. হুমায়ুন কবির চৌধুরী, এনসিপি সংগঠক শাহ ওয়ালী উল্যাহ মানিক, ওসমান গনি রাসেল, নজরুল বিন মাহমুদুল, ইসমাইল হোসেন ভূঁইয়া প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত