১১ মে, ২০২৫ ১১:১৭ এএম

স্বাস্থ্য ব্যয় বহনে কর্মীদের বীমার আওতায় আনল হার্ট ফাউন্ডেশন

স্বাস্থ্য ব্যয় বহনে কর্মীদের বীমার আওতায় আনল হার্ট ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অধীনস্থ কর্মীদের স্বাস্থ্য ব্যয় বহনের লক্ষ্যে বীমার আওতায় এনেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। এন এইচ এফ কেয়ারস এর আওতায় সকল কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে স্বাস্থ্য ও জীবন বীমা বাধ্যতামূলক করা হয়েছে।

শনিবার (১০ মে) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এন এইচ এফ কেয়ারস এর আওতায় সকল কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে স্বাস্থ্য ও জীবন বীমা বাধ্যতামূলক করা হয়েছে, যার বাৎসরিক প্রিমিয়াম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বহন করবে।

এ ছাড়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের অধীনে প্রায় ২ হাজার কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন বিভাগে কর্মরত আছেন, যারা বিভিন্ন পর্যায়ে রোগীদের সেবায় নিয়োজিত। তাদের সুস্বাস্থ্য রক্ষায় ও স্বাস্থ্য ব্যয় বহনের জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এই অনুকরণীয় উদ্যোগ গ্রহণ করেছে।

উল্লেখ্য, দেশের হৃদরোগের চিকিৎসার জন্য ১৯৭৮ সাল থেকে কাজ করছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও সাহায্যপুষ্ট অলাভজনক, সেবামূলক বেসরকারি প্রতিষ্ঠান।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত