১২ জুলাই, ২০২৪ ০৫:৪৫ পিএম

ক্যান্সার সচেতনতায় নারীদের নিয়ে বিশেষ ক্যাম্প

ক্যান্সার সচেতনতায় নারীদের নিয়ে বিশেষ ক্যাম্প
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ ক্যান্সার সোসাইটি’র যৌথ উদ্যোগে সিরাজগঞ্জে দিনব্যাপী নারীদের স্তন ক্যান্সার শনাক্তকরণ ও ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার এবং বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকালে সিরাজগঞ্জের মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নিজস্ব ভবনে এ আয়োজনের শুভ উদ্বোধন করেন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত।

এ সময় বাংলাদেশ ক্যান্সার সোসাইটির বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তাসলিমা বেগম, ডা. তুনাজ্জিনা আশরাফ তিশা, ডা. মির্জা তাসনিম ও ডা. সানজিদার তত্ত্বাবধানে ক্যাম্পে ২৫০-এর অধিক বিভিন্ন বয়সী নারীদের ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন (সিবিই) করা হয় এবং ৫০টির অধিক আল্ট্রাসনোগ্রাম করা হয়।

উদ্বোধনকালে ডা. মিল্লাত বলেন, সিরাজগঞ্জ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হার্টের চিকিৎসার পাশাপাশি সিরাজগঞ্জের মানুষের সুবিধার জন্য নিয়মিত বিভিন্ন বিশেষায়িত মেডিকেল ক্যাম্পের আয়োজন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এ সময় শীঘ্রই হার্টের পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন - বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুকী, সিরাজগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বিএমএ সিরাজগঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. জহুরুল হক রাজা, ডা. আকরামুজ্জামান, ডা. মো. জাহিদুল ইসলাম হীরা, ডা. ওয়ালিউল ইসলাম, ডা. মাহবুবুল আলম ফারুক, অ্যাডভোকেট রজব আলী, অ্যাডভোকেট রিমা ও পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনসহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জের অন্যান্য কার্যকরী সদস্যরা।

এ সময় অতিথিবৃন্দ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সিরাজগঞ্জ চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপন করেন। ক্যান্সার ক্যাম্প আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সিরাজগঞ্জ; বাংলাদেশ ক্যান্সার সোসাইটি; স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ও সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক