১২ জুলাই, ২০২৪ ০৩:৩৮ পিএম

ভারী বৃষ্টিতে ডুবলো ঢাকা মেডিকেল, দুর্ভোগে রোগীরা

ভারী বৃষ্টিতে ডুবলো ঢাকা মেডিকেল, দুর্ভোগে রোগীরা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভারী বৃষ্টির কারণে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চত্বরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানির জলাবদ্ধতা থেকে রেহাই পায়নি হাসপাতালের পুলিশ ক্যাম্পও। এছাড়া কয়েকটি ওয়ার্ডেও পানি ঢুকে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা।  

আজ শুক্রবার (১২ জুলাই) সকাল থেকেই প্রবল বর্ষণের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চত্বরে প্রায় হাঁটু পর্যন্ত পানি জমে যায়। এতে হাসপাতালের আসা-যাওয়া লোকজনের ভোগান্তিতে পড়তে দেখা যায়।

এ ছাড়া জরুরি বিভাগে প্রবেশের সময় ডান দিকে হাসপাতালে পুলিশ ক্যাম্পে সড়ক থেকে উপচে পড়ে বৃষ্টির পানি প্রবেশ করে। এতে ক্যাম্পের ফ্লোর পুরোটাই তলিয়ে যায়। পুলিশ ক্যাম্পের একই ভবনের প্রবেশের পাশাপাশি অবস্থিত দুটি গোয়েন্দা বিভাগের রুমেও পানি প্রবেশ করে।

হাসপাতালে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রিয়াজ সকালে গণমাধ্যমকে জানান, সকাল থেকে তুমুল বৃষ্টির কারণে হাসপাতালে চত্বরে প্রায় হাঁটু পানি জমে যায়। এখন পর্যন্ত পানি সরছে না। এছাড়া পুরাতন ভবনের নিচতলায় ভ্যাকসিন সেন্টার বেজমেন্টে পানি প্রবেশ করে। সেখানে এক পর্যায়ে বালুর বস্তা ফেলে পানি আটকানো হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত (এএসআই) মাসুদ জানান, ভোর থেকে প্রবল বর্ষণের কারণে হাসপাতাল জরুরি বিভাগের চত্বরে হাঁটুর নিচ পর্যন্ত পানি জমে যায়। প্রবল বৃষ্টির কারণে সড়কে থেকে সেই পানি এক পর্যায়ে পুলিশ ক্যাম্পে প্রবেশ করে পুরো ফ্লোর ডুবে গেছে। এখন পর্যন্ত পানি জমে আছে।

জানতে চাইলে বিকেলে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান মেডিভয়েসকে বলেন, ‘ভারীর বৃষ্টির কারণে এমনটা হয়েছে। আস্তে আস্তে পানি নেমে যাচ্ছে। জরুরি বিভাগে রোগীরা আসছে, সমস্যা হচ্ছে না। বাগানের দিকে পানি বেশি। বৃষ্টির সময় যে পরিস্থিতি ছিল, এখন পানি নেমে যাচ্ছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক