১২ জুলাই, ২০২৪ ০১:০০ পিএম

স্বাস্থ্য সচেতনতায় মেডিকেল শিক্ষার্থীদের ‘ওয়াক দ্য টক’

স্বাস্থ্য সচেতনতায় মেডিকেল শিক্ষার্থীদের ‘ওয়াক দ্য টক’
কেন্দ্রীয় শহীদ মিনারে মেডিকেল শিক্ষার্থীদের ‘ওয়াক দ্য টক’কর্মসূচি

মেডিভয়েস রিপোর্ট: জনসংখ্যা ও জনস্বাস্থ্য বিষয়ক চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা তৈরিতে সাত শতাধিক মেডিকেল শিক্ষার্থী ও জনস্বাস্থ্যবিদদের অংশগ্রহণে ‘ওয়াক দ্য টক’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির উদ্যোগে (বিএমএসএস) এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত প্রদক্ষিণ করেন।

কর্মসূচিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. বর্ধন জং রানা জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং সুস্থ জীবনযাপনের ওপর গুরুতারোপ করেন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এএনএম আল-ফিরোজ চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় কৌশল এবং এই প্রচেষ্টায় মেডিকেল শিক্ষার্থীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. খালেদা ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমিন, পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারপারনস ড. আফতাব উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ উপদেষ্টা ড. আবু জামিল ফয়সাল ও আইপাস বাংলাদেশের পরিচালক (স্বাস্থ্য) ডা. ওয়াহিদা সিরাজ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) বাংলাদেশ এর সহযোগিতায় বৃহস্পতিবার দেশের ৪০টি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ৫ হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে সব জেলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সম্পর্কিত সচেতনতা সৃষ্টিতে বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা সংগঠিত সবচেয়ে বড় ইভেন্ট এটি।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক