১৬ মে, ২০২৪ ০৬:০৫ পিএম

আন্তর্জাতিক স্বীকৃতি পেল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষণা টিম

আন্তর্জাতিক স্বীকৃতি পেল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষণা টিম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্লিনিক্যাল রিসার্চ টিম ‘সেরা ক্লিনিক্যাল রিসার্চ টিম’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ কার্ডিওলজি কনফারেন্সে বিশ্বের অন্যতম ইউরোপভিত্তিক বহুজাতিক গবেষণা সংস্থা সিইআরসি (ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টার) এই স্বীকৃতি দিয়েছে।

কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে এই টিমের প্রধান অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিকের হাতে গত ১৫ মে এই সম্মাননা তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বীকৃতির এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্লিনিক্যাল রিসার্চ টিম ‘সেরা ক্লিনিক্যাল রিসার্চ টিম’ হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ কার্ডিওলজি কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে এই টিমের প্রধান অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিকের হাতে গত ১৫ মে এই সম্মাননা প্রদান করে।

বিশ্বের আরও কয়েকটি দেশের সঙ্গে এশিয়া মহাদেশের মধ্যে শুধুমাত্র বাংলাদেশই এই সম্মাননা পেয়েছে উল্লেখ করে হৃদরোগ চিকিৎসা গবেষণার ক্ষেত্রে এ ধরনের অর্জন বাংলাদেশের জন্য বিরাট সম্মান ও গৌরবের বিষয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক