০১ জুলাই, ২০২৪ ১২:৩৭ পিএম

হার্ট ফাউন্ডেশনে সর্বাধুনিক মাইক্রোপট স্টেন্টের উদ্বোধন

হার্ট ফাউন্ডেশনে সর্বাধুনিক মাইক্রোপট স্টেন্টের উদ্বোধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগ চিকিৎসায় দেশে প্রথমবারের মতো সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত আন্তর্জাতিক বায়োমেডিকেল সংস্থা মাইক্রোপটের ফায়ারহক লিবার্টি স্টেন্টের উদ্বোধন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।

রোববার (৩০ জুন) মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে হৃদরোগ চিকিৎসার আধুনিক প্রযুক্তি বিষয়ক দিনব্যাপী এক কর্মশালার পরবর্তীতে এই স্টেন্টের উদ্বোধন করা হয়।

কর্মশালায় বিশ্বের নেতৃত্বস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাও-লিয়াং চ্যানের উপস্থিত ছিলেন। সেখানে তিনি গবেষণালব্ধ বিভিন্ন প্রযুক্তির ওপর বক্তব্য দেন এবং হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া সেমিনারে আরও বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের চিফ কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক। জটিল এনজিওপ্লাস্টির কেস প্রেজেন্ট করেন বাংলাদেশের তরুণ বিশেষজ্ঞগণ। কর্মশালাটি উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)।

অধ্যাপক চ্যান চীনের নানজিং ফাস্ট হাসপাতালের কার্ডিওলজি ও ক্যাথল্যাবের পরিচালক। তিনি হৃদরোগ চিকিৎসার বিভিন্ন আধুনিক কৌশলের পথপ্রদর্শক। তিনি হৃদপিন্ডেন রক্তনালীর জটিল অসুখের চিকিৎসার জন্য ডি কে ক্রাশ পদ্ধতির উদ্ভাবক।

এ ধরনের কর্মশালা বাংলাদেশের হৃদরোগ চিকিৎসা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে এবং এতে রোগীরা উপকৃত হবেন বলে মনে করে প্রতিষ্ঠানটি।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : হৃদরোগ
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক