বিএমডিসি লাইসেন্স পেতে সর্বজনীন মূল্যায়ন পরীক্ষা চালুর চিন্তা
মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস বা বিডিএস পাসের পর দেশের চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) লাইসেন্স পেতে সর্বজনীন মূল্যায়ন পরীক্ষা চালু করার চিন্তা-ভাবনা করছে কর্তৃপক্ষ। এ আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
আজ সোমবার (১ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন মেডিভয়েসকে এসব তথ্য জানিয়েছেন।
জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বিএমডিসি চিন্তা ভাবনা করছে। প্রাথমিক পর্যায়ে কথা-বার্তা চলছে। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের মধ্যে অভ্যন্তরীণ আলাপ-আলোচনা চলছে। এখনও অফিসিয়াল পর্যায়ে আলোচনা যায়নি। আগামী ছয় মাসের মধ্যে এটি চালু হওয়ার সম্ভাবনা নেই। আমরা নিজেরা অভ্যন্তরীণ আলোচলা করছি।’
নতুন এ নিয়ম ভবিষ্যতে চালু হলে দেশ-বিদেশ থেকে এমবিবিএস বা বিডিএস পাস করার পর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের স্বীকৃত চিকিৎসক হতে হলে উত্তীর্ণ হতে হবে সর্বজনীন মূল্যায়ন পরীক্ষায়।
এসএইচ
-
২৪ জুন, ২০২৬
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
-
২২ জুন, ২০২৬
-
০৫ মার্চ, ২০২৬
-
০৬ জানুয়ারী, ২০২৬
-
১৮ নভেম্বর, ২০২৫
-
৩০ অক্টোবর, ২০২৫
-
১৯ অগাস্ট, ২০২৫
কার্যক্রম বন্ধের দাবি
বিএমডিসির অনুমোদন ছাড়া রোগী দেখছেন ভারতীয় বন্ধ্যত্ব বিশেষজ্ঞরা: এফএসএসবি