‘জীবনাচরণ পরিবর্তনেই স্ট্রোক-হার্ট অ্যাটাক থেকে সুরক্ষা’
মেডিভয়েস রিপোর্ট: জীবনাচরণের কিছু পরিবর্তনের মাধ্যমে স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো বিভিন্ন ধরনের মরণব্যাধি থেকে বেঁচে থাকা সম্ভব বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেন, স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম, ডায়াবেটিস, রক্তচাপ নিয়ন্ত্রণ ও মানসিক দুশ্চিন্তা পরিহার করাসহ কিছু পরিবর্তন সুস্থভাবে বেঁচে থাকার জন্য খুবই জরুরি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথ সভা শেষে বক্তারা এসব কথা বলেন। বিশ্ব হার্ট দিবসে এবারের প্রতিপাদ্য হলো ‘ভালোবাসা দিয়ে প্রতিটি হৃদয়ের যত্ন নিন’।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)। এ সময় তিনি বলেন, হৃদরোগ সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো, এর ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে প্রতিবছর আমরা এই আয়োজন করে থাকি।
তিনি আরও বলেন, বিশ্বে প্রতিবছর দুই কোটি ৫০ লাখ মানুষ হৃদরোগ, স্ট্রোক ও হার্ট ফেইলিউরে মারা যান। অথচ আমরা জীবনাচরণে কিছু পরিবর্তন আনলে এই মরণব্যাধি নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পরিচালক ব্রিগেডিয়ার (অব.) অধ্যাপক ডা. ইউনুছুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, সহযোগী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
উল্লেখ্য, এবারের বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে র্যালি, সেমিনার, ফ্রি হার্ট ক্যাম্প, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়াও ঢাকার বাইরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের ৪৫টি অধিভুক্ত সমিতিও (এফিলিয়েটেড বডি) দেশের বিভিন্ন জায়গায় দিবসটি উদযাপন করেছে।
এসএএইচ/এমইউ
-
২৯ সেপ্টেম্বর, ২০২৪
বিশ্ব হার্ট দিবস
হার্ট সুস্থ রাখতে জরুরি ব্যক্তি সচেতনতা
-
৩০ সেপ্টেম্বর, ২০২৩
-
২৯ সেপ্টেম্বর, ২০২৩
-
২৯ সেপ্টেম্বর, ২০২৩
-
৩১ অক্টোবর, ২০২২
-
০২ অক্টোবর, ২০২২
বিশ্ব হার্ট দিবস উদযাপন
ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারে বিশ্বমানের স্বাস্থ্যসেবা সাশ্রয়ী করার উদ্যোগ
-
২৯ সেপ্টেম্বর, ২০২২
-
৩০ সেপ্টেম্বর, ২০২০
-
২৯ সেপ্টেম্বর, ২০২০