৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:২১ পিএম

‘সযত্ন চিকিৎসায় রোগীরা যেন প্রশান্তি অনুভব করেন’

‘সযত্ন চিকিৎসায় রোগীরা যেন প্রশান্তি অনুভব করেন’
সেমিনারে বক্তারা বলেন, হার্ট সম্পর্কে সীমিত জ্ঞান ও এ সম্পর্কিত নীতির ঘাটতির কারণে হৃদরোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া অনেক সময় সম্ভব হয় না।

মেডিভয়েস রিপোর্ট: ‘ভালোবাসা দিয়ে প্রতিটি হৃদয়ের যত্ন নিন’ প্রতিপাদ্য এবারের বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। তাই প্রত্যেক চিকিৎসককে অত্যন্ত যত্নের সঙ্গে রোগীদের চিকিৎসা সেবা দিতে হবে, যাতে রোগীরা চিকিৎসকের সংস্পর্শে এসেই মনের মধ্যে প্রশান্তি লাভ করতে পারেন বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি ও কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের অডিটোরিয়ামে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত গণমুখী সেমিনারে এসব কথা বলেন তিনি। 

সেমিনারে বক্তারা বলেন, হার্ট সম্পর্কে সীমিত জ্ঞান ও এ সম্পর্কিত নীতির ঘাটতির কারণে হৃদরোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া অনেক সময় সম্ভব হয় না। তাদের মতে, দেশে বাড়ছে অসংক্রামক রোগে মৃত্যুর সংখ্যা। অথচ জীবনাচরণে কিছু পরিবর্তন আনলে এই মরণব্যাধি অনেকটা প্রতিরোধ করা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ‘বর্তমানে দেশে অসংক্রামক রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কারণ আমাদের জীবনাচরণে ব্যাপক পরিবর্তন এসেছে, যা মানবদেহের জন্য কল্যাণকর নয়। তাই হৃদরোগ প্রতিরোধে স্বাস্থ্যকর খাবার খাওয়া, চিনিযুক্ত পানীয় পরিহার, ফলমূল খাওয়া, তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধ এবং শারীরিক পরিশ্রম করা জরুরি।’

স্বাগত বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী) বলেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের সঙ্গে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি, রিসলভ টু সেইভ লাইভস ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক