১১ মে, ২০২৫ ১০:৪৫ এএম

আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটিতে ডা. জাহিদ ও বখতিয়ার

আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটিতে ডা. জাহিদ ও বখতিয়ার
ডা. জাহিদ হাসান ও বখতিয়ার মুজাহিদ সিয়াম (বাম থেকে)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণ‌অভ্যুত্থানের চেতনায় গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে জায়গা পেয়েছেন দুই চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী। শনিবার (১০ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা দেওয়া হয়।

প্ল্যাটফর্মটির আহ্বায়ক কমিটিতে জায়গা পাওয়া দুই চিকিৎসক হলেন ইব্রাহিম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ইন্টার্ন চিকিৎসক ডা. জাহিদ হাসান ও ঢাকা ডেন্টাল কলেজের বিডিএস শেষ বর্ষের শিক্ষার্থী বখতিয়ার মুজাহিদ সিয়াম।

এর আগে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় শহিদ মিনারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে আপ বাংলাদেশ। জাতীয় নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টিতে না যাওয়া তরুণরা এর নেতৃত্বে রয়েছেন। প্ল্যাটফর্মটির আহ্বায়ক পদে রয়েছেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

এ ছাড়া প্ল্যাটফর্মটির সদস্যসচিব পদে আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, মুখপাত্র পদে শাহরিন সুলতানা ইরা, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত এবং প্রধান সংগঠক পদে রয়েছেন নাঈম আহমাদ। এর মধ্যে শাহরিন সুলতানা ইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক ছিলেন। বাকিরা জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে ছিলেন।

কমিটি ঘোষণার বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিদ্যমান দুর্বৃত্তায়নের রাজনীতি, দুর্নীতির রাজনৈতিক অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর মধ্যে দিয়ে যে ফ্যাসিবাদের পাটাতন কায়েম হয়েছিল যেখানে মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও ন্যায়নীতি কেবলই ফাঁকাবুলির মতো শোনা যেতো; ছাত্র-জনতার জুলাইয়ে দীর্ঘ রক্তিম নাজরানার মাধ্যমে সে জুলুমের অবসান হলেও মানুষের মানবিক মর্যাদার পূর্ণাঙ্গ বিকাশ, অর্থনৈতিক আজাদি, ইনসাফ ও ন্যায়নীতির প্রতিষ্ঠা সম্ভব হয়নি।

এতে বলা হয়, রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) জুলাই গণঅভ্যুত্থান শক্তির একটা রাজনৈতিক উদ্যোগ। বাংলাদেশে মধ্যম ডানপন্থী ধারার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে জুলাই অভ্যুত্থানকে বিপ্লবে রুপান্তর করাই এর উদ্দেশ্য। রক্তরাঙা জুলাইয়ের অনুপ্রেরণার ভিত্তিতে বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামোর মূলোৎপাটন, আঞ্চলিক আধিপত্যবাদ বিরোধী অবস্থান, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং দলীয় আভ্যন্তরীণ পরিবেশ থেকে রাষ্ট্রীয় কাঠামো পর্যন্ত সুস্থ ও টেকসই গণতান্ত্রিক চর্চা চলমান রাখা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং ধর্মবিদ্বেষের বিপরীতে ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের পক্ষে লড়াই করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে গঠিত হয়েছে আপ বাংলাদেশ।

এতে জানানো হয়, কেন্দ্রীয় শহীদ মিনারে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে আপ বাংলাদেশের ৮২ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। আহবায়ক কমিটির অর্গানোগ্রাম ঘোষণা করেন শহীদ ওসমান পাটোয়ারীর পিতা আব্দুর রহমান। পরবর্তীতে আহবায়ক আলী আহসান জুনায়েদ কেন্দ্রীয় সদস্যদের নাম ঘোষণা করেন।

অন্যান্য কেন্দ্রীয় সদস্যদের মধ্যে রয়েছেন—মোহাম্মদ রিদওয়ান হাসান, অ্যাডভোকেট আব্দুল আলিম, মো. জসিম উদ্দিন, জাহিদুর রহমান, রবিউল করিম, মুরাদ হোসেন, সাজ্জাদ হোসেন, ফায়াজ শাহেদ, কাজী সালমান, আল মাহমুদ, দিলারা খানম, সুলতান মারুফ তালহা, আবরার হামিম, মাসুদ রানা, আসমা উল হুসনা, ফারজানা আক্তার, আহমদ করিম চৌধুরী, আব্দুল আজিজ ভূইয়া, নজরুল ইসলাম, উমার রাজী আল ফারুক, ফারহা জাবীন লিরা, কাজী আহনাফ তাহমিদ, আলী আম্মার মুয়াজ, আহছান উল্লাহ, তৌসিব মাহমুদ সোহান, পুষ্টিবিদ মো. রায়হানুল ইসলাম, সাইফুল ইসলাম সুজন, আবদুল কাইয়ুম সৌরভ, মো. আল আমিন রিফাত, বদরে আলম শাহীন, মুয়াজ বিন মাহমুদ, ফারহানা শারমিন শুচি, মাসুমা বিল্লাহ সাবিহা, মুত্তাকী বিন মুনির, মীর ছিবগাতুল্লাহ তকি, মো. দ্বীন ইসলাম, অ্যাডভোকেট সানাউল্লাহ পাটোয়ারী ও জি এম ফারুক।

কমিটির সদস্যদের মধ্যে আরও রয়েছেন মো. মোশারফ হোসাইন, অ্যাডভোকেট সাদ্দাম হোসাইন, প্রকৌশলী এম. ওয়ালিউল্লাহ, রাহাত বিন সায়েফ, সাদাব মুবতাসিম প্রান্তিক, তামজীদুল ইসলাম, আরাফাত ই রাব্বি প্রিন্স, রিজওয়ানুল বারী, সরোজ মেহেদী, দেলোয়ার হাসান শিশির, নাঈমুর রহমান দুর্জয়, জায়েদ হাসনাইন, তানভীর আজম, নাহিদা মুসাররাত, শেখ স্বপ্নীল হক আদিবা, আব্দুল্লাহ নাসের, মো. সুয়াইব হাসান, মো. তানভীর আহমেদ, আনিছুর রহমান, হাসান মাহমুদ, মো. শাহজালাল, জেরিন তাহসিন, আল ইমরান সুজন, মোহাম্মদ মাহবুবুর রহমান, কাউসার আলম, সিরাজুম মনিরা, মুহাম্মদ বুরহান উদ্দীন নোমান, মিনহাজুর রহমান রেজবী, আব্দুল্লাহ আল মিনহাজ, মোস্তফা মাহাথির, সাইফুল্লাহ আল গালিব, মাহমুদুল হাসান বাহার (প্রিয়ত), মিসবাউর রহমান (আসিম), মহিউদ্দিন হাসান, সাইদুল ইসলাম, নোমান আব্দুল্লাহ ও মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ।

এন‌এ‌আর/এসআইএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত