মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. খুরশীদ আলম
মেডিভয়েস রিপোর্ট: মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. আসিফ মাহমুদের পদায়নের আদেশ বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর পরিবর্তে অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) ডা. মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) ডা. মো. খুরশীদ আলমকে মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন পদে পদায়ন করা হলো।
এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তা আগামী ৭ মের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত গণ্য হবেন।
এর আগে গত ২ মার্চ স্বাস্থ্যসেবা বিভাগের এক আদেশে ডা. আসিফ মাহমুদকে জেলার সিভিল সার্জন পদে পদায়ন করা হয়। তিনি ওএসডি হিসেবে রাজধানীর কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের ডিপিএম (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক) হিসেবে সংযুক্তিতে রয়েছেন।
তার পদায়ন আদেশ বাতিল প্রসঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩ মার্চের প্রজ্ঞাপনে পদায়নের ক্ষেত্রে তার জন্য প্রযোজ্য অংশ বাতিল করে তাকে স্বপদে বহাল করা হলো।
এনএআর/
-
০৩ জুলাই, ২০২৬
-
১৫ মে, ২০২৬
-
২৮ এপ্রিল, ২০২৬
-
১৮ ফেব্রুয়ারী, ২০২৬
-
০২ ডিসেম্বর, ২০২৪
-
২৪ নভেম্বর, ২০২৩
-
২১ নভেম্বর, ২০২৩