কমেকে ৫০০ শয্যার হাসপাতালের দাবি শিক্ষার্থীদের
মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজার মেডিকেল কলেজে (কমেক) ৫০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালের দ্রুত বাস্তবায়নের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা।
ডা. মো. সায়েদুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে শিক্ষার্থীরা কক্সবাজারের সাধারণ মানুষের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার বাস্তব চিত্র ও মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিকেল শিক্ষার সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান আমাদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, অতি দ্রুত ৫০০ শয্যার হাসপাতাল বাস্তবায়নের প্রস্তাবনা অনুমোদন দেওয়া হবে।
তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং জনস্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এই উদ্যোগ কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
এমআই/