১৪ মার্চ, ২০২৫ ০৯:৩২ পিএম

সন্ধানীর ৪৩তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সন্ধানীর ৪৩তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ৪৩তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। শুক্রবার (১৪ মার্চ) সন্ধানীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তীকালীন কমিটি এই সম্মেলনের আয়োজন করে, যা সন্ধানীর সাবেক ছাত্রলীগ কমিটির বিপরীতে গঠিত হয়েছিল।

সম্মেলনের মাধ্যমে ২০২৪-২৫ সেশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল মোতালিব শান্ত, সাধারণ সম্পাদক হয়েছেন নাইমুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল মামুন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শুক্রবার অন্তর্বর্তীকালীন সন্ধানী কেন্দ্রীয় পরিচালনা কমিটি (সেশন ২০২৩-২৪) কর্তৃক আয়োজিত ৪৩তম সন্ধানী কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন ২০২৫-এ হাউজে উপস্থিত ইউনিটসমূহের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ (সেশন ২০২৪-২৫) গঠিত হয়।’

এতে আরও উল্লেখ করা হয়, সন্ধানীর নতুন নেতৃত্ব সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। নবগঠিত কমিটির নেতারা স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে রক্তদান কার্যক্রম, মুমূর্ষু রোগীদের সহায়তা, বিনামূল্যে চক্ষু শিবির, অঙ্গদান সচেতনতা ও অন্যান্য মানবিক উদ্যোগ জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত সন্ধানী বাংলাদেশে রক্তদান আন্দোলন, চক্ষুদান ও মানবিক চিকিৎসাসেবার অন্যতম পথিকৃৎ সংগঠন। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে এটি দেশের অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছে।

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও উদ্ভাবনী ও জনবান্ধব কার্যক্রম পরিচালনা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং সন্ধানীর ঐতিহ্য ধরে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

টিআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত