১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৫২ এএম

ই-লগবুক কার্যক্রম শুরু করেছে বিসিপিএস

ই-লগবুক কার্যক্রম শুরু করেছে বিসিপিএস
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্বে পাশকৃত প্রশিক্ষণার্থীদের ট্রেনিং মনিটরিংয়ের জন্য ই-লগবুক কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিসিপিএসের সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এফসিপিএস প্রথম পর্বে পাশকৃত প্রশিক্ষণার্থীদের ট্রেনিং মনিটরিংয়ের জন্য ই-লগবুক কার্যক্রম শুরু করেছে, যা এফসিপিএস ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতির একটি ধাপ পূরণ করবে। এছাড়া জানুয়ারি-২০২৫ সেশন থেকে প্রথম পর্বে পাশকৃত মেডিসিন, সার্জারি, অবস্ অ্যান্ড গাইনি এবং পেডিয়াট্রিক্স প্রশিক্ষণার্থীদের ই-লগবুক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ই-লগবুক কার্যক্রম পরবর্তীতে পর্যায়ক্রমে সকল বিষয়ে স্বল্পতম সময়ের মধ্যে চালু করা হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী উভয়েরই রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে এতে।

এতে সংশ্লিষ্ট সকলকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত