এনডিএফ’র ডেন্টাল বিভাগের নতুন কমিটি গঠন
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ডেন্টাল বিভাগের নবগঠিত কমিটির প্রথম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারা বাংলাদেশ থেকে আসা দুই শতাধিক ডেন্টাল সার্জনের প্রত্যক্ষ ভোটে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন সম্মেলনে নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।
এনডিএফের ডেন্টাল বিভাগের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মেক্সিলোফেসিয়াল সার্জন এবং সাপ্পোরো ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল আমিন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. শফিউল্লাহ।
জেনারেল সেক্রেটারি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও ওরাল অ্যান্ড মেক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান।
জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মেন্ডি ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ফুয়াদ আল হাসানাত।
এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইমরান হোসেন।
নতুন কমিটির নেতৃবৃন্দের প্রত্যাশা, এখন থেকে ন্যাশনাল ডক্টরস ফোরাম ডেন্টাল বিভাগের গতিশীল নেতৃত্বে দেশের ডেন্টাল সার্জনদের পেশাদারিত্ব এবং সেবা আরও উন্নত হবে। নবগঠিত কমিটি দেশের ডেন্টাল স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখতে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ এবং তাদের কর্মকাণ্ড দেশের মানুষের জন্য আরও অধিক কল্যাণ বয়ে আনবে।
এমইউ/
-
১৭ জুন, ২০২৬
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
-
২২ এপ্রিল, ২০২৬
-
১৪ এপ্রিল, ২০২৬
দুই চিকিৎসকের ওএসডির আদেশ প্রত্যাহারে দাবি
অভিজ্ঞ চিকিৎসকদের যত্রতত্র বদলি মেডিকেল শিক্ষা ও সেবার জন্য মারাত্মক ক্ষতির: এনডিএফ
-
০৬ এপ্রিল, ২০২৬