বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা আর্জেন্টিনার
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। বুধবার (৫ ফেব্রুয়ারি) আর্জেন্টাইন প্রেসিডেন্টের মুখপাত্র ম্যানুয়েল অ্যাদরনি এই ঘোষণা দেন। ডব্লিউএইচও স্বাধীনভাবে কাজ করতে পারে না এই অভিযোগ দেশটির।
ম্যানুয়েল অ্যাদরনি বলেন, আর্জেন্টিনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। স্বাস্থ্যবিষয়ক বিশেষ করে কোভিড-১৯ সংক্রান্ত বিষয়গুলো সামলাতে ডব্লিওএইচওর ভূমিকা নিয়ে গভীর মতভিন্নতাগুলোকে কেন্দ্র করে এই আদেশ দেওয়া হয়েছে। আর্জেন্টিনার আগের বামপন্থী সরকারের সময়ে মাসের পর মাস ধরে লকডাউন (করোনাকালীন) চলার প্রসঙ্গটি এ ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে।
অ্যাদরনি আরও বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্য দেশগুলোর রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারে না। তাদের স্বাধীনতায় ঘাটতি আছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই রকম করে দাবি করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ মহামারি এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংকটকে যথাযথভাবে সামাল দিতে পারেনি।
এর আগে ২০২০ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম মেয়াদের সময় আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়েছিল যুক্তরাষ্ট্র। গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পর ট্রাম্প গত মাসে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করতে একটি নির্বাহী আদেশ জারি করেন।
এনএআর/
-
৭ ঘন্টা আগে
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
-
১৩ মে, ২০২৬
-
১২ মে, ২০২৬
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা