সুপ্রিম কোর্টে আহত সাংবাদিক জাভেদের খোঁজ নিলেন তারেক রহমান
মেডিভয়েস রিপোর্ট: সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাভেদ আক্তারের চিকিৎসার খোঁজ নিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাভেদের সাথে মুঠোফোনে কথা বলেন তিনি। তারেক রহমানের পক্ষ থেকে দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জাভেদকে দেখতে যান।
জানা গেছে, মুঠোফোনে কথা বলার সময় জাভেদ আক্তারের শারীরিক অবস্থা ও তাঁর পরিবারের খোঁজখবর নেন তারেক রহমান। এ সময় হামলার ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন তিনি। একই সাথে এই হামলায় বিএনপির কেউ জড়িত থাকলে তাদের ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। এ ছাড়া আহত সাংবাদিক জাভেদ আক্তারের চিকিৎসার সকল দায়িত্বও গ্রহণ করেন তিনি।
এ সময় ডা. রফিকুল ইসলাম জাভেদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের উপর হামলা করেন বিএনপির নেতাকর্মীরা। এতে সাংবাদিক জাভদ আক্তারসহ বেশ কয়েকজন আহত হন।
এনএআর/
-
২২ মে, ২০২১
-
১৯ মে, ২০২১