০৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:০৪ এএম

আহতদের সেবায় আসা বিদেশি চিকিৎসকদের কর নয়: এনবিআর

আহতদের সেবায় আসা বিদেশি চিকিৎসকদের কর নয়: এনবিআর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য বিদেশ থেকে আগত চিকিৎসকদের জন্য কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রতিষ্ঠানটি।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য বিদেশি চিকিৎসকদের জন্য কর অব্যাহতি দেয়া হয়েছে।

চিকিৎসকরা বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় ফি, বাংলাদেশে অবস্থানকালীন হোটেলে থাকা, খাবার ব্যয় ও বিমান ভাড়া বাবদ অর্থ পরিশোধের ক্ষেত্রে আরোপনীয় কর অব্যাহতি সুবিধা পাবেন।

প্রসঙ্গত, আহতদের চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে এসেছেন ছয় সদস্যের একটি মেডিকেল টিম। এছাড়া সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল ও আলেক্সেন্ডার হাসপাতাল থেকে এসেছেন একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল।

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক