রমেক আইডিএসের নির্বাচনে সভাপতি আরিফ, সম্পাদক কাওছার
মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নির্বাচনে সভাপতি পদে ডা. মাহফুজুর রহমান আরিফ (সভাপতি) প্রাপ্ত ভোট (৯৭) ও সাধারণ সম্পাদক পদে ডা. কাওছার আহমেদ (সাধারণ সম্পাদক) প্রাপ্ত ভোট (৭৬) পেয়ে নির্বাচিত হয়েছেন। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রংপুর মেডিকেল কলেজে (রমেক) এই নির্বাচন সম্পন্ন হয়।
এর মধ্য দিয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সংগঠনিক কার্যক্রম শুরু হলো।
নির্বাচনে মোট ভোটার ২০৫ জন। এর মধ্যে ১৮৫ জন চিকিৎসক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যাদের মাধ্যমে গঠিত হয়েছে ১১ সদস্য বিশিষ্ট সোসাইটি।
সভাপতি
সভাপতি পদে ডা. মাহফুজুর রহমান আরিফ ৯৭ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডা. কাওছার আহমেদের প্রাপ্ত ভোটের সংখ্যা ৮৮।
সাধারণ সম্পাদক
এ পদে ডা. কাওছার আহমেদের প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মাহবুবুর রহমান আশিক পেয়েছেন ৫৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আরেক প্রার্থী ডা. তাসনিমুল হাসান সাব্বির পেয়েছেন ৫৪ ভোট। একটি ছিল ফাঁকা ভোট।
সহ সভাপতি-১
ডা. রিফাত বিন আউয়াল ১৬০ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। এ পদে ২৫ জন ভোটার কাউকে ভোট দেননি।
সহ সভাপতি-২
সহ সভাপতি-২ নির্বাচিত হয়েছেন ডা. ময়ূরী রহমান। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩৪। নির্বাচনে ডা. ময়ূরীর প্রতিদ্বন্দ্বী ডা. মহসিনা মুমু পেয়েছেন ৩৮ ভোট। এ পদে ১৩টি ফাঁকা ভোট ছিল।
সাংগঠনিক সম্পাদক
নির্বাচনে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডা. তাসনিয়া ইসরাত মাইশা। তিনি ৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. জান্নাতুন নেছা পেয়েছেন ৫৯ ভোট। আরেক প্রার্থী ডা. জিনিয়া জাফরিন সম্প্রীতির ভোটের সংখ্যা ৫৪। এ পদে চারজন ভোটার কাউকে ভোট দেননি।
যুগ্ম সাধারণ সম্পাদক
ডা. জাকি শাহরিয়ার শান্ত নির্বাচনে ১০৪ ভোট পয়ে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. আরিফুজ্জামান আরিফ ৬৪ ভোট পেয়েছেন। ডা. সুমাইয়া খাতুন পেয়েছেন ৬ ভোট। ফাঁকা ভোট ছিল ১১টি।
অর্থ বিষয়ক সম্পাদক
নির্বাচনে ১৩০ ভোট পেয়ে অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. নুসরাত জাহান সুপ্রভা। তার প্রতিদ্বন্দ্বী ডা. সাজু ইসলাম পেয়েছেন ৫১ ভোট। এ পদে ফাঁকা ভোট ছিল ৪টি।
স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক
ডা. আশিকুর রহমান রনি স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১০৫টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. ওমর ফারুক পেয়েছেন ৫৪ ভোট। ডা. মোনালিসা পেয়েছেন ২৫ ভোট। এ পদে ফাঁকা ভোটের সংখ্যা ১টি।
দপ্তর সম্পাদক
আইডিএসের নির্বাচনে ১১১ ভোট পেয়ে দপ্তর সম্পাদক হয়েছেন ডা. ফোরকান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. হাওয়া খাতুন পেয়েছেন ৬৯ ভোট। ফাঁকা ভোট ছিল ৫টি।
ক্রীড়া সম্পাদক
নির্বাচনে ১৫২ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক হয়েছেন ডা. আনাস মাহমুদ। এ পদে ফাঁকা ভোট ছিল ৩৩টি।
রোগী কল্যাণ বিষয়ক সম্পাদক
রোগী কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. রাশিদুল ইসলাম শান্ত। তিনি পেয়েছেন ১৬৪ ভোট। এ পদে ২১ জন ভোটার কাউকে ভোট দেননি।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেছেন চারজন নির্বাচন কমিশনার (ইসি)।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে সভাপতি ও সেক্রেটারি পদে বিজয়ী হওয়ায় ডা. মাহফুজুর রহমান আরিফ এবং সাধারণ সম্পাদক ডা. কাওছার আহমেদসহ নির্বাচিত সকল সদস্যকে মেডিভয়েসের অভিনন্দন।
এসএইচবি/এমইউ
-
১৭ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৩
-
১২ নভেম্বর, ২০২১