২২ জানুয়ারী, ২০২৫ ০৬:০৮ পিএম

ডা. সাদী বিন শামসসহ পাঁচজনের জামিন

ডা. সাদী বিন শামসসহ পাঁচজনের জামিন
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ডেল্টা হেলথকেয়ারের মেডিকেল অফিসার ডা. সাদী বিন শামসসহ পাঁচজনকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার (২২ জানুয়ারি) এ জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরা এলাকায় শহীদ ইসমাইলের চিকিৎসার অবহেলা অভিযোগে ১৭ জানুয়ারি ডা. সাদীসহ ৫ জনকে গ্রেপ্তার করে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ। পরে শনিবার (১৮ জানুয়ারি) তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর হিরণ মোল্লা এ ঘটনায় করা হত্যা মামলায় তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে হাজির করেন।

ডা. সাদীকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের সংগঠন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশের (ইউমব), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ন্যাশনাল ডক্টরস ফোরামসহ বিভিন্ন সংগঠন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আদালত
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক