২২ জানুয়ারী, ২০২৫ ১০:৫০ এএম

অংশীজনদের সঙ্গে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মতবিনিময় সভা আজ

অংশীজনদের সঙ্গে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মতবিনিময় সভা আজ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন অংশীজনের সাথে আজ বুধবার (২২ জানুয়ারি) মতবিনিময় সভার আয়োজন করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। বেলা সাড়ে ১২টা থেকে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই সভা শুরু হবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে একই স্থানে কমিশনের ১১তম সভা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান গত রোববার ও সোমবার এ সংক্রান্ত পৃথক নোটিশ জারি করেছিলেন।

নোটিশ অনুযায়ী, বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিএমডিসির সঙ্গে বসবে কমিশন। এরপর বেলা দুইটায় বিএনপি, সাড়ে তিনটায় ড্যাব এবং ৪টা ১৫ মিনিটে এনডিএফের সঙ্গে বসার কথা রয়েছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত সংস্কার কমিশন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক