২১ জানুয়ারী, ২০২৫ ০৮:১২ পিএম

ফেনীতে গণঅভ্যুত্থানে আহত ১৭ জনকে চিকিৎসা সহায়তা

ফেনীতে গণঅভ্যুত্থানে আহত ১৭ জনকে চিকিৎসা সহায়তা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফেনী জেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ১৭ জনকে মোট দুই লাখ পাঁচ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে আহতদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়েও সহযোগিতা করা হয়েছে। ইতিমধ্যে জেলায় আহতদের তালিকায় ৩৩৬ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জনকে চিকিৎসা সহায়তা হিসাবে মোট দুই লাখ পাঁচ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়েছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী গোলাম মো. বাতেন বক্তব্য রাখেন। এ ছাড়া আন্দোলনে আহত ও তাদের চিকিৎসা পরিস্থিতি নিয়ে কথা বলেন সাহেদুল ইসলাম, আনোয়ারুল আজিম ও মো. নাহিদুর রহমান।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন ও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : গণঅভ্যুত্থান
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক