বিএসএমএমইউর ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রামে পাঁচ চিকিৎসকের যোগদান গৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সার্জারি অনুষদের জুলাই-২৪ সেশনে এক বছর মেয়াদী অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রামে প্রশিক্ষণার্থী পাঁচ চিকিৎসককের গৃহীত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিএসএমএমইউর উপ-রেজিস্টার ডা. মো. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএসএমএমইউর সার্জারি অনুষদে এক বছর মেয়াদী অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রামে বিভিন্ন বিষয়ে জুলাই-২৪ সেশনে প্রশিক্ষণার্থী পাঁচ চিকিৎসককের যোগদান কর্তপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।
ফেলোশিপ প্রোগ্রামে সুযোগ পাওয়া চিকিৎসকদের মধ্যে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রাম ইন অটোলজিতে যোগদান করবেন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইএনটি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মাহমুদুর আমিন শাকিক ও সহকারী অধ্যাপক ডা. শরফুদ্দীন মাহমুদ।
এছাড়া অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রাম ইন স্পাইন সার্জারিতে চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. জাহিদুল হক খান ও ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. জাহিদুর রহমান খান এবং অ্যাডভান্সড ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রাম ইন অর্থোস্কোপি ও অর্থোপ্লাস্টিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. রাজু প্রসাদ দে যোগদান করবেন।
এমআই/এসএইচ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫