০৮ জানুয়ারী, ২০২৫ ০৩:১৭ পিএম

পদোন্নতি বঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডার চিকিৎসক ফোরাম গঠন

পদোন্নতি বঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডার চিকিৎসক ফোরাম গঠন
ছবি:সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ক্যাডার বৈষম্যের নিরসন এবং দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের বঞ্চনা গোছাতে গঠিত হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম নামে নতুন সংগঠন। ঐক্যবদ্ধভাবে কাজ শুরুর প্রত্যয়ে নতুন এই সংগঠনটির আহ্বায়ক করা হয়েছে ড. মির্জা মো. আসাদুজ্জামান (রতন) এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন ডা. মোহাম্মদ আল আমিন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের কনফারেন্স রুমে পদোন্নতিপ্রত্যাশী ১৫ বিভাগের স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতে এই আহ্বায়ক কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্যরা হলেনযুগ্ম আহ্বায়ক ডা. মো. শামসুল আরেফিন (অ্যানেসথেশিয়া), ডা. মো. বশির উদ্দীন (নিউরো সার্জারি), ডা. মো. নূর মোহাম্মদ শরীফ অভি (সার্জারি), ডা. মো. ইকবাল হোসাইন (গ্যাস্ট্রোএন্টারোলজি), ডা. মো. কায়সার ইয়ামিদ ইষাদ (শিশু সার্জারি), ডা. মো. খায়রুল ইসলাম (মেডিসিন) এবং ডা. মো. আশরাফুল আলম সুমন (কার্ডিওলজি)। 

এছাড়া কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন ডা. মোহাম্মদ সাফায়াত কামাল (মেডিসিন)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত