০৮ জানুয়ারী, ২০২৫ ০৩:৩২ পিএম

স্বাস্থ্যে ৫% বরাদ্দে সুপারিশের পরামর্শ সংস্কার কমিশনকে

স্বাস্থ্যে ৫% বরাদ্দে সুপারিশের পরামর্শ সংস্কার কমিশনকে
ছবি: ‍সংগৃহিত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) কমপক্ষে ৫ শতাংশ বরাদ্দের ব্যাপারে সুপারিশ করতে সংস্কার কমিশনকে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অংশীজনের সঙ্গে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের (এইচএসআরসি) এক মতবিনিময় সভায় এ পরামর্শ দেন তারা।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. জাওয়াদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য এইচএসআরসির সদস্য অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. মো. মোজাহেরুল হক, অধ্যাপক লিয়াকত আলী, ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ড. আহমদ এহসানূর রহমান এবং উমাইর আফিফ।

এ সময় উপস্থিত অংশীজনের কাছ থেকে স্বাস্থ্য খাতে সংস্কারের জন্য প্রয়োজনীয় মতামত আহ্বান করেন সংস্কার কমিশনের সদস্যরা।

সভায় অংশীজনেরা জানান, স্বাস্থ্যখাতকে স্বায়ত্তশাসনের আওতায় আনা, মেডিকেলে অর্জিত রাজস্বের ৩০ শতাংশ যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ রাখা, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, হাসপাতালের শয্যা অনুযায়ী চিকিৎসক ও ডায়াগনোস্টিক সেবাবৃদ্ধি, স্বাস্থ্য খাতে অবকাঠামোগত পরিবর্তন ও জনবল বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে সিভিল সার্জনদের ম্যাজিট্রেসি ক্ষমতা প্রদান, ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানির অবৈধ সুবিধা পরিহার, স্বাস্থ্য খাতে গবেষণা ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে হবে।

এ ছাড়া ডায়াগনোস্টিক সেন্টারগুলোর রিপোর্টের মূল্য নির্ধারণ করে দেওয়া, ডাক্তারদের সরকারি-ব্যক্তিগতভাবে রোগী দেখার হার নির্ধারণ করা, দেশে বিদেশি মানের স্বাস্থ্যসেবা প্রদানের উপযুক্ত হাসপাতাল নির্মাণ, স্বাস্থ্য বিমা চালু করা, ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নির্দিষ্ট পলিসির আওতায় নিয়ে আসা, স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা, অ্যাম্বুলেন্স সুবিধা বাড়ানো, স্বাস্থ্যনীতি বাস্তবায়নে অবহেলা দূর করা, ময়নাতদন্তের মানোন্নয়ন এবং ফরেনসিক খাতে প্রণোদনা, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য সম্পর্কিত নন-মেডিকেল ডিগ্রিধারীদের স্বাস্থ্যখাতে অন্তর্ভুক্তকরণ, গণমাধ্যমের সঙ্গে স্বাস্থ্য বিভাগের সম্পর্কোন্নয়ন–এমন সব সুপারিশ তুলে ধরেন অংশীজনেরা।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বিভিন্ন পর্যায়ের ডাক্তার, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমআই/ এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত