০৪ জানুয়ারী, ২০২৫ ০৪:৩৬ পিএম

সময়সূচি অনুযায়ী এফসিপিএস পার্ট-১ এর পরীক্ষা শুরু

সময়সূচি অনুযায়ী এফসিপিএস পার্ট-১ এর পরীক্ষা শুরু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ এর পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত রাজধানীর মহাখালীর বিসিপিএস কেন্দ্র প্রথম দিনের পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাকি পরীক্ষা ৫ ও ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধির আন্দোলনের কারণে এফসিপিএস পার্ট-১ এর পরীক্ষা পেছানোর আশঙ্কা ছিল। সবকিছু কাটিয়ে সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে এফসিপিএস পার্ট-১ এর পরীক্ষা।

এ বিষয়ে ৩০ ডিসেম্বর বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পার্ট-১ পরীক্ষা ৪, ৫, ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর জন্য একটি পক্ষ আবেদন করেছেন। তবে এর বিপরীতে আরেকটি পক্ষ পরীক্ষা চলমান রাখার কথা বলেছেন। কারণ তাদের অনেকেই ইনস্টিটিউট থেকে এরই মধ্যে ছুটি নিয়ে ফেলেছেন।’

‘আর মিডটার্ম আমরা পিছিয়ে ১৩ ও ১৫ জানুয়ারি আয়োজন করবো। ১৪ জানুয়ারি মেডিসিনের অসপি হবে, এটা বড় পরীক্ষা। না হলে বিএসএমএমইউর সঙ্গে পরীক্ষার ওভারলেপ হবে’, বলেন অধ্যাপক ডা. জামাল।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক