ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪
মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭০ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪ জন। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৬৮ জনে।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৪২ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং রাজশাহী ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রসঙ্গত, গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন। আর মারা যান ১ হাজার ৭০৫ জন।
এসআই/
-
২৪ জুন, ২০২৬
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬