গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
মেডিভয়েস রিপোর্ট: দেশের গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ চিকিৎসকদের বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইস্টিটিউট ও হাসপাতালে নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নির্বাচনে মোট ১২টি পদের জন্য ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ২৮৯ জন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ভোটারধিকার প্রয়োগ করার কথা রয়েছে।
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটিতে সভাপতি পদে অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন ও মহাসচিব পদে অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ দায়িত্ব পালন করবেন।
সহ-সভাপতি পদে অধ্যাপক ডা. এ এস এম এ রাইহান ও অধ্যাপক ডা. মো. শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক পদে ডা. মো. রইছ উদ্দিন, কোষাধ্যক্ষ পদে ডা. মোহাম্মদ নাঈমুল হাসান, সাংগঠনিক সম্পাদক পদে ডা. মো. শাহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।
এছাড়া নতুন কমিটিতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ডা. মোহাম্মদ এনামুল করিম, ডা. মো. খালেকুজ্জামান সরকার, অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান খান, ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, ডা. মোহাম্মদ আসাদুর রহমান, ডা. সৈয়দা নূর-ই-জান্নাত ও ডা. মোহাম্মদ মাজহারুল হক।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে ছিলেন অধ্যাপক ডা. মিয়ান মাসহুদ আহমেদ।
-
২৮ ডিসেম্বর, ২০২৪
-
২৬ ডিসেম্বর, ২০২৪