ইসরায়েলি বিমান হামলা, মৃত্যুর মুখ থেকে ফিরলেন ডব্লিউএইচও প্রধান
মেডিভয়েস রিপোর্ট: ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে ইসরায়েলি হামলার শিকার হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ও শীর্ষ নির্বাহী তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। তিনি বেঁচে ফিরলেও জাতিসংঘের বিমানটির একজন ক্রু সদস্য আহত হয়েছেন। এ ছাড়া হামলায় আরও দুইজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান। ইয়েমেনে বন্দি জাতিসংঘের কর্মকর্তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন ডব্লিউএইচও প্রধান। এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়নের উদ্দেশ্যও ছিল তার।
তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘আমরা যখন সানাতে আমাদের ফ্লাইট বোর্ড করার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন বিমানবন্দরে আকাশপথ থেকে হামলা হয়। আমাদের বিমানের একজন ক্রু সদস্য আহত হয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা যেখানে ছিলাম তার মাত্র কয়েক মিটার দূরে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, ডিপারচার লাউঞ্জ এবং রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তবে তিনি ও তার সহকর্মীরা নিরাপদ ছিলেন বলেও উল্লেখ করেছেন তিনি। কিন্তু তাদের যাত্রায় বিলম্ব হয়েছে।
ইসরায়েল থেকে এই ঘটনার বিষয়ে তৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে হুতি-নিয়ন্ত্রিত সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন। একই সাথে হোডেইদাহ শহরে ইসরায়েলি আক্রমণের পর আরও তিনজন নিহত হয়েছেন, এ ছাড়া আহত হয়েছেন ৪০।
জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে সাংবাদিকদের জানান, ডব্লিউএইচও প্রধানের নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দল সম্প্রতি ইয়েমেনের মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিল। এ ছাড়া আটক করা জাতিসংঘের কর্মীদের মুক্তির বিষয়ে আলোচনা করে দলটি।
তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সবাইকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে প্রযোজ্য মানবিক আইন মেনে চলতে এবং সবসময় শহরবাসী ও শহরাঞ্চলীয় অবকাঠামো রক্ষার আহ্বান জানিয়েছেন।
মানবিক ত্রাণকর্মীদেরও লক্ষ্য করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের সবসময় সম্মান এবং সুরক্ষা দেওয়া উচিত।
এনএআর/
-
২০ ঘন্টা আগে
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
-
১৩ মে, ২০২৬
-
১২ মে, ২০২৬
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা