২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:০৩ পিএম

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, মৃত্যু ৫

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, মৃত্যু ৫
সড়ক দুর্ঘটনায় থেঁতলে যাওয়া প্রাইভেট কারের ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন শিশু এবং তিনজন নারী। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ মিটফোর্ড হাসপাতালের বরাত দিয়ে নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারাকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের বেপারী পরিবহণের একটি বাস ধাক্কা দেয়।

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, বেপারী পরিবহনের একটি বাস প্রথমে মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এর পর প্রাইভেটকারটি ছিটকে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা এক শিশু মারা যায়। এছাড়া, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চারজনের মৃত্যু হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল কাদের জিলানী জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক