বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ
মেডিভয়েস রিপোর্ট: দক্ষিণ বঙ্গোপসাগরে আবার লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, বর্তমানে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তার আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা দেশের আবহাওয়ার ওপর কিছুটা প্রভাব ফেলছে।
আজ (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যান্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সেই সাথে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সময়ে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া, বলা হয়েছে, আগামী শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তদুপরি, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে, বর্ধিত ৫ দিনের শেষের দিকে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
টিআই
-
২৬ ডিসেম্বর, ২০২৪
-
০৭ ডিসেম্বর, ২০২৪
-
২২ নভেম্বর, ২০২৪
-
০৯ নভেম্বর, ২০২৪
-
২৮ অক্টোবর, ২০২৪
-
২১ অক্টোবর, ২০২৪
-
২০ অক্টোবর, ২০২৪
-
১৮ অক্টোবর, ২০২৪
-
১৩ অক্টোবর, ২০২৪
-
২৩ মে, ২০২৪