এমবিবিএস ভর্তি পরীক্ষায় ১ লক্ষ ২৯ হাজার শিক্ষার্থীর আবেদন
মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে ১০ ডিসেম্বর থেকে। ইতোমধ্যে এক লাখ ২৯ হাজার ১২২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছন। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত এক লাখ ২৯ হাজার ১২২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদন সংখ্যা আরও বাড়বে। এমবিবিএস ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের জন্য বাকি মাত্র একদিন রয়েছে। এই সময়ের মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
জানা গেছে, দেশে মেডিকেল কলেজ ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ আগেই প্রকাশ করেছে। এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দুই ভাবে নম্বর কাটার কথা বলা হয়েছে। এবারও পাস নম্বর ৪০। এ ছাড়া বিএমডিসি কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে নানা শর্তের কথাও উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট নম্বর ১০০।
প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।
এসএইচ
-
১৭ জুন, ২০২৫
-
০২ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
৩০ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২০ জানুয়ারী, ২০২৫
এমবিবিএস ভর্তি পরীক্ষা
রাত আটটার মধ্যে কোটায় সুযোগ পাওয়াদের বাদ দেওয়ার আল্টিমেটাম
-
২০ জানুয়ারী, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তি
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবি