২৬ ডিসেম্বর, ২০২৪ ০৫:১৩ পিএম

ভাতা বৃদ্ধি: বৃহস্পতিবারের মধ্যে সুরাহা চায় নাগরিক কমিটি

ভাতা বৃদ্ধি: বৃহস্পতিবারের মধ্যে সুরাহা চায় নাগরিক কমিটি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পোস্টগ্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধির বিষয়টি আজকের মধ্যে সুরাহা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ডা. মো. আব্দুল আহাদ। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এ কথা বলেছেন তিনি।

সংগঠনটির মুখ্য সংগঠক সারজিস আলমের এক বিবৃতির বরাত দিয়ে ডা. মো. আব্দুল আহাদ বলেন, ‘জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের দেওয়া বিবৃতি অনুযায়ী আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টার মধ্যে প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধি করে সকল সুযোগ-সুবিধাসহ ৯ম গ্রেডের সমমান করার ব্যাপারে সময় দেওয়া হয়েছিলো।’

কিন্তু সেটি করা হয়নি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘মাত্র পাঁচ হাজার টাকা বাড়িয়ে যে প্রহসনের সূচনা করা হচ্ছে এবং চিকিৎসকদের রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে চিকিৎসকদের যৌক্তিক দাবি আদায়ে জাতীয় নাগরিক কমিটির চিকিৎসক শাখা এই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে একাত্মতা প্রকাশ করছে।’

ডা. আব্দুল আহাদ আরও বলেন, ‘যদি আজকের মধ্যে বিষয়টিকে অতীব গুরুত্ব দিয়ে সুরাহা না করা হয় তবে চিকিৎসক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জাতীয় নাগরিক কমিটি
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক