২৬ জানুয়ারী, ২০২৫ ০৯:০৪ পিএম

জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য পলিসি সেল গঠন, সম্পাদক ডা. তাসনিম জারা

জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য পলিসি সেল গঠন, সম্পাদক ডা. তাসনিম জারা
ডা. তাসনিম জারা।

মেডিভয়েস রিপোর্ট: সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেল গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. তাসনিম জারা।

আজ রোববার (২৬ জানুয়ারি) নাগরিক কমিটির আহ্বায়ক ডা. নাসীরুদ্দিন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেল গঠিত হলো। সেলের সদস্য হিসেবে পাঁচজন চিকিৎসকসহ ১৪ জন কাজ করবেন।

সেলের সদস্যরা হলেন- ডা. তাজনুভা জাবীন, ডা. আশরাফুল আলম সুমন, এস এম সাইফ মোস্তাফিজ, ডা. মনিরুজ্জামান, সৈয়দ হাসান ইমতিয়াজ নাদভী, মনিরা শারমিন, ডা. জাহিদুল ইসলাম, ডা. মিনহাজুল আবেদীন, সালেহ উদ্দিন সিফাত, এহতাশাম হক, অর্পিতা শ্যামা দেব, ফারিবা হায়দার, মুনতাসীর মাহমুদ ও সাগর বড়ুয়া।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডা. তাসনিম জারা
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক