১৮ ডিসেম্বর, ২০২৪ ১১:২২ এএম

বরিশালে ডা. মাহমুদা মিতুর উপর হামলা

বরিশালে ডা. মাহমুদা মিতুর উপর হামলা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিজয় দিবস উপলক্ষে বরিশালে জাতীয় নাগরিক কমিটির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন নাগরিক কমিটির যুগ্ম সদস্য ডা. মাহমুদা মিতুসহ সংগঠনের একাধিক নেতাকর্মী। হামলায় তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নগরের সোহেল চত্বরস্থ পুড়ে যাওয়া অ্যানেক্স ভবনে জেলা ও মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে হামলার ঘটনা ঘটে।

জানতে চাইলে ডা. মাহমুদা মিতু আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে মেডিভয়েসকে বলেন, ‘হামলার ঘটনায় অভিযোগপত্র দায়ের করেছি। পুলিশ প্রথমত সহযোগিতা করেনি। পরে তারাসহ সকল প্রশাসন এ ব্যাপারে বেশ সহযোগী ছিল। এখন নানাভাবে সমঝোতার কথা আসছে।’

সমঝোতার ব্যাপারে আপনার অবস্থান কীএমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘আমি চাই, বিএনপি সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াক। যারা এই অন্যায়ে জড়িত, তাদেরকে দল থেকে বরখাস্ত করতে হবে। পাশাপাশি এই ন্যাক্কারজনক ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করবে। এটাই আমার দাবি।’

হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়, আমার হাঁটুতে মারাত্মক আঘাত লাগে, সাথে সাথে হাসপাতাল থেকে চিকিৎসা নেই। এ ছাড়া শাকিল মৃধাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত হানজালালের মা ও বোন আহত হয়। হানজালালের মাকে বুকের উপরে কয়েকটি ঘুষি দেয়া হয় এবং ১০ বছরের ছোট বোনের গায়ে চেয়ার ছুড়ে মারা হয়। তাতে ছোট্ট মেয়েটির নাক থেকে রক্ত বের হয়। এ ছাড়া জাতীয় নাগরিক কমিটির সংগঠক মাসুমকে তার ছোট্ট ১২ বছরের বাচ্চার সামনে অনেকগুলো চড় মারা হয়। এ ছাড়া মেহেদী হাসানের হাত মচকে দেয়া হয়। এলোপাতাড়ি কিল ঘুষি মারা হয় আরও কয়েকজনকে। ডেকরেটরের চেয়ার নিয়ে যায় এবং টেবিল, মাইক ভাঙচুর করে। দুঃখের বিষয় এই যে, পুলিশ প্রশাসন এ সময় নিরব ভূমিকা পালন করে। পরবর্তীতে সেখানে আর্মি আসে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করে এবং কোতোয়ালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করে।’

ডা. মাহমুদা মিতু বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে বরিশাল বিবির পুকুরের দক্ষিণ পাড়ে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, জাতীয় নাগরিক কমিটির দোয়া এবং মতবিনিময় সভায় যুবদল এবং কৃষক দল পরিচয়দানকারী একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে। প্রথমে তারা একবার ঘুরে এসে আমাদের নাগরিক কমিটির ব্যানার দেখে যায়। কিছুক্ষণ পর লোকজন নিয়ে এসে ব্যানার খুলে ফেলে, চেয়ার টেবিল ভাঙচুর করে। উনারা এসে একটা কথাই বলেছে, আমরা এখান থেকে মিছিল নিয়ে যাবো। উক্ত স্থানে প্রোগ্রাম করার জন্য আগে থেকে উপ-পুলিশ কমিশনারের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছিল।’

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। তিনি বলেন, ‘আমরা মিছিল নিয়ে আসার পথে দেখি, জাতীয় নাগরিক কমিটির ব্যানারে আওয়ামী লীগপন্থিরা সড়ক আটকে প্রোগ্রাম করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ডের কারণে বাগ্‌বিতণ্ডা হয়। পরে উপস্থিত লোকজন তাদের রাস্তা থেকে সরিয়ে দেই। মারামারির কোনো ঘটনা ঘটেনি।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ অফিসের সামনে কর্মসূচি করতে এলে কিছু লোকজন তাদের মারধর করে তাড়িয়ে দেয়। এ সময় পুলিশও তাদের দুইপক্ষকে দুই দিকে সরিয়ে দেয়ার উদ্যোগ নেয়। পরে নাগরিক কমিটির লোকজন কোতোয়ালি মডেল থানায় যায়। সেখানে তাদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা ছিলেন।

পুলিশের সাথে সাক্ষাৎ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সদস্য সচিব মো. শাহাদাত বলেন, ‘নাগরিক কমিটির ভাইদের ওপর হামলা হয়েছে, তাদের নেত্রীসহ কিছু ভাই আহত হয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সঙ্গে যারা এ হামলার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে অনতিবিলম্বে বিচারের ব্যবস্থা করার দাবি জানাই।’

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জাতীয় নাগরিক কমিটি
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক