২৬ ডিসেম্বর, ২০২৪ ০৩:১২ পিএম

গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নির্বাচন ২৮ ডিসেম্বর

গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নির্বাচন ২৮ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ চিকিৎসকদের বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর (শনিবার) ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। এতে মোট ২৮৯ জন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ভোটারধিকার প্রয়োগ করবেন।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সংগঠনটির ইলেকশন মনিটরিং কমিটির সদস্য সচিব ডা. এ বি এম ছফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২৮ ডিসেম্বর সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইস্টিটিউট ও হাসপাতালে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ১২টি পদের জন্য ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির পদসমূহ হলো: সহ-সভাপতি পদে দুজন, কোষাধ্যক্ষ পদে একজন, যুগ্ম সম্পাদক পদে একজন, সাংগঠনিক সম্পাদক পদে একজন ও কার্যকরী সদস্য সাতজন নির্বাচিত হবেন।

প্রসঙ্গত, ইতিমধ্যে সভাপতি পদে অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন ও মহাসচিব পদে অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক