২২ ডিসেম্বর, ২০২৪ ১২:২৪ পিএম

চ্যারিটি প্রোগ্রাম ও বৃক্ষরোপন কর্মসূচি সিওমেকের ইন্টার্ন চিকিৎসকদের

চ্যারিটি প্রোগ্রাম ও বৃক্ষরোপন কর্মসূচি সিওমেকের ইন্টার্ন চিকিৎসকদের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) ৫৬তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের বিদায় উপলক্ষে চ্যারিটি প্রোগ্রাম ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছেন সিওমেকের ইন্টার্ন চিকিৎসকরা।

শনিবার (২১ ডিসেম্বর) সিওমেক হাসপাতালে দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে চ্যারিটি প্রোগ্রাম এবং হাসপাতাল গেইটের সামনে বৃক্ষরোপের কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, চ্যারিটি প্রোগ্রামে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের জন্য হুইল চেয়ার, শিশু ওয়ার্ডের জন্য নেবুলাইজেশন মেশিন ও  অ্যাম্বু ব্যাগের ব্যবস্থা উপহার দেন ইন্টার্ন চিকিৎসকরা। সেই সাথে অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্যও নগদ অর্থ প্রদান করা হয়। আর বৃক্ষরোপণ কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়। ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশি বিভিন্ন গাছের চারা রোপন করেন ইন্টার্ন চিকিৎসকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির, হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সিওমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিওমেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আহমেদ নাসিম হাসান, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফখরুল ইসলাম, চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. তৌফিক ই এলাহী, কার্ডিওলজি বিভাগের রেজিষ্টার ডা. আব্দুর রউফ মুন্নাসহ ও ৫৬ ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা।

এসময় বিদায়ী ইন্টার্ন চিকিৎসকদের প্রশংসা করে ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির বলেন, তারা যেন মানবিক কাজের এই ধারাবাহিকতা রক্ষা করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিওমেক
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত