১৮ ডিসেম্বর, ২০২৪ ০৭:০৯ পিএম

চট্টগ্রাম নৌবাহিনী মেডিকেল কলেজের নীতিগত অনুমোদন

চট্টগ্রাম নৌবাহিনী মেডিকেল কলেজের নীতিগত অনুমোদন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে বেসরকারি নৌবাহিনী মেডিকেল কলেজের নীতিগত অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ৮ ডিসেম্বর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে এ অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বরাবর। এতে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস সই করেছেন।

এতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০২২ এ উল্লিখিত শর্তসমূহ প্রতিপালনের শর্তে চট্টগ্রামের পতেঙ্গায় বানৌজা ঈসা খানে প্রস্তাবিত বেসরকারি নৌবাহিনী মেডিকেল কলেজ স্থাপনের প্রাথমিক নীতিগত অনুমোদন প্রদান করা হলো।

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইনের শর্তগুলো হলো

১. আইনের ৬(খ) উপধারা অনুসারে বেসরকারি মেডিকেল কলেজের নিজস্ব নামে প্রয়োজনীয় পরিমাণ জমি থাকতে হবে। জমি সংক্রান্ত শর্তাবলি যথাযথভাবে পূরণ করে জমির পরিমাণ, বিবরণ, আওতার সনদ (অনুমোদিত স্ক্যাচ ম্যাপসহ), জমির দলিল ও পর্চা, হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের কপি প্রেরণ করতে হবে।

২. আইনের ৬(গ), (ঘ), (ঙ) ও (চ) উপধারা অনুসারে বেসরকারি মেডিকেল কলেজের নিজস্ব জমি নিরঙ্কুশ, নিষ্কণ্টক, অখণ্ড ও দায়মুক্ত থাকতে হবে। ইজারাকৃত বা ভাড়া জমিতে প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না। প্রতি ৫০ আসনের জন্য কলেজের সংরক্ষিত তহবিলে তিন কোটি টাকা থাকতে হবে। অ্যাকাডেমিক কার্যক্রমের জন্য অন্যূন এক লক্ষ বর্গফুট ও হাসপাতালের জন্য এক লক্ষ বর্গফুট ফ্লোরস্পেস থাকতে হবে।

৩. বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০২২ অনুযায়ী ২৫০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক জেনারেল হাসপাতাল চালু থাকতে হবে এবং কলেজ ও হাসপাতালের জন্য পৃথক ভবন থাকতে হবে।

৪. আইনের ৬(ঝ) ধারা অনুসারে পূর্ণকালীন শিক্ষক, শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, ল্যাবরেটরি, মিলনায়তন, সেমিনার কক্ষ, অফিসকক্ষ, শিক্ষার্থীদের পৃথক কমনরুম, ফ্লোরস্পেস, শিক্ষক, টেকনিক্যাল স্টাফ, শিক্ষা উপকরণ ও যন্ত্রপাতি, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পাঠাগার, ল্যাব, খেলাধুলা, বিনোদন ও শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য কক্ষের জন্য পর্যাপ্ত স্থান ও অবকাঠামো থাকতে হবে।

৫. আইনানুযায়ী শিক্ষা কার্যক্রম চালু করার প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করে আগামী দুই বছরের মধ্যে আইনের ১০ ধারা অনুসারে অ্যাকাডেমিক অনুমোদনের জন্য আবেদন করতে হবে। ইতোপূর্বে পরিদর্শনে ঘাটতিসমূহ পূরণপূর্বক অবহিত করা হলে পুনঃপরিদর্শন সাপেক্ষে অ্যাকাডেমিক অনুমোদন প্রদান করা হবে। অ্যাকাডেমিক অনুমোদন প্রাপ্তির পূর্বে ছাত্রছাত্রী ভর্তি করা যাবে না।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত